ব্রিটিশ-বাংলাদেশি এমপি আপসানাকে হত্যার হুম‌কির অভিযোগ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১১ নভেম্বর ২০২৩, ১৯:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:৫৫

বাং‌লা‌দেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আপসানা বে‌গমকে হত্যার হুম‌কি দেওয়ার অভি‌যোগ উঠেছে। তি‌নি ব‌লে‌ছেন, ‘মৃত্যুর হুমকি’ ও জনসমক্ষে তার হিজাব ‘ছিঁড়ে ফেলার’ হুমকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি।

লন্ডনের বাংলা‌দেশি অধ্যুষিত সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসের সংসদ সদস্য আপসানা গত বৃহস্প‌তিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংস‌দে বক্ত‌ব্য রাখার সময় বলেন, হুমকিদাতারা তাদের ঘৃণা ও বিভাজন ছড়িয়ে দিয়ে বর্তমান ঘটনাগুলোকে পুঁজি করার চেষ্টা করছে। তাদের দ্বারা ওই আসনের প‌রি‌স্থি‌তি আরও খারাপ হচ্ছে।

তিনি আ‌রও ব‌লেন, তার নির্বাচনি এলাকার বা‌সিন্দারা ফি‌লি‌স্তিনের মানু‌ষের জীবনের প্রতি অবহেলায় উদ্বিগ্ন ও শঙ্কা প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে আপসানা কোনও মি‌ডিয়ার সঙ্গে কথা ব‌লেন‌নি। তি‌নি কোনও আইনি ব্যবস্থা নি‌য়ে‌ছেন কি না, সে সম্প‌র্কেও কিছু জানা যায়নি।

যুক্তরাজ্যের গত নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী আপসানা।

উল্লেখ্য, আপসানা বে‌গমের জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও, বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি