অস্ট্রিয়ার প্রেসিডেন্টের হাত কামড়ে দিলো মলদোভার প্রেসিডেন্টের কুকুর

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২২:৫৮

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর পোষা কুকুর অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডের বেলেনের হাতে কামড় দিয়েছে। বৃহস্পতিবার মলদোভার রাজধানীতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সফররত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বেলেনকে নিয়ে বাসভবনে হাঁটছিলেন সান্ডু। এসময় সান্ডুর কুকুরকে আদর করার চেষ্টা করেন বেলেন। তখন কুকরটি তার হাতে কামড় দেয়।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অনেক মানুষের উপস্থিতির কারণে কুকুরটি ভীত হয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, পরে মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকের সময় বেলেনের হাতে ব্যান্ডেজ দেখা গেছে।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে কুকুরটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেলেন। তিনি বলেছেন, যারা আমাকে চেনেন তারা সবাই জানেন কুকুর আমার অনেক  পছন্দের। কুকুরের এমন আচরণের কারণ আমি বুঝতে পারছি।

তিনি আরও উল্লেখ করেছেন, সান্ডু ও অপর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক খুব ভালো হয়েছে।

সফরের শেষ দিন কুকুরটিকে একটি ছোট খেলনা উপহার দিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

কুকুরটির নাম কিশিনাউ। একটি সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এটিকে উদ্ধার করেছিলেন মলদোভার প্রেসিডেন্ট। বেলেন ও স্লোভেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কুকুরটি উপস্থিত ছিল। দুই প্রেসিডেন্টের সঙ্গে কিশিনাউয়ের একটি ছবি প্রকাশ করেছেন সান্ডু।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের