রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ২২:৩৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২২:৩৬

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় দেশীয় গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে এক সূত্র শুক্রবার রয়টার্সকে জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে এলাকাটিতে সামরিক সরবরাহ রুটে এটি দ্বিতীয় ইউক্রেনীয় হামলা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় সূত্রটি জানিয়েছে, সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের চের্তভ সেতু পার হওয়ার সময় মালবাহী ট্রেনে এই বিস্ফোরণ ঘটানো হয়। এলাকাটি মঙ্গোলিয়া সীমান্তের কাছে এবং ইউক্রেন থেকে হাজার কিলোমিটার দূরে।

এই হামলা ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার গভীরে নাশকতামূলক হামলা চালাতে ইউক্রেন প্রস্তুত। এর মাধ্যমে ২১ মাস ধরে চলমান রুশ আক্রমণের জন্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করতে চায় কিয়েভ।

সূত্রটি আরও জানিয়েছে, একদিন আগে পাশের একটি সুড়ঙ্গে হামলার কারণে বিকল্প রেলপথ দিয়ে মালবাহী ট্রেনটি চলাচল করছিল।

বাজা নামের এক রুশ সংবাদমাধ্যম গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলেছে, বিকল্প রুটে চলাচলকারী একটি ট্রেনের জ্বালানির ট্যাংক ও ছয়টি মালবাহী বগিতে আগুন লেগেছে। কোনও হতাহতের কথা উল্লেখ না করে বলা হয়েছে, অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে।

ইউক্রেনীয় অজ্ঞাত সূত্র বলেছে, উভয় অভিযান পরিচালনা করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ)।

রয়টার্সের পক্ষ থেকে উভয়পক্ষের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া নিশ্চিত হওয়া যায়নি এই রুট দিয়ে সামরিক সরঞ্জাম পরিবহণ করা হচ্ছিল না। সর্বশেষ ঘটনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রুশ রেলওয়ে।  

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের