‘রোগের বোঝা’ নিয়ে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় শীতে প্রবেশ: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১

স্বাস্থ্যসেবার উপর ক্রমবর্ধমান রোগের বোঝা নিয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় শীতে প্রবেশ করছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) জেনেভায় জাতিসংঘের একটি ব্রিফিংয়ে ভিডিও কন্সফারেন্সে ইউক্রেনের ডব্লিউএইচও-এর প্রতিনিধি এ কথা বলেছেন। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ওই ব্রিফিংয়ে ইউক্রেনের ডব্লিউএইচও-এর প্রতিনিধি জার্নো হাবিচট বলেছেন, ‘আমরা দ্বিতীয় শীতে প্রবেশ করছি, যেটি আরও ঠান্ডা ও দীর্ঘ হবে এবং জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাবও রয়েছে।’

হ্যাবিচট জোর দিয়ে বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের উপর যুদ্ধের প্রভাবে স্বাস্থ্যসেবার উপর একটি ‘ক্রমবর্ধমান রোগের বোঝা’ দেখেছে জাতিসংঘ।

এসময় ইউক্রেনের এ প্রতিনিধি সতর্ক করে বলেন, ‘এ যুদ্ধ যদি আজই শেষ হয়ে যায়, তবুও লাখ লাখ মানুষের স্বাস্থ্যের চাহিদা অনেক বেশি হবে এবং এ চাহিদা বাড়তেই থাকবে।’

ডব্লিউএইচও এর স্বাস্থ্য অংশীদারদের মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে হ্যাবিচট বলেন, ২০২৪ সালে দেশটিতে ৭৮ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন হবে।

তিনি আরও বলেছিলেন, ওই সময়ের মধ্যে তারা ৩৮ লাখ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি প্রয়োজনীয় বিষয় যেখানে আমাদের সেই সব বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছানোর সব প্রচেষ্টা করতে হবে, যারা অনেক বয়স্ক এবং শিশু।’

স্বাস্থ্য পরিচর্যারকেন্দ্রগুলোর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবার ওপর এক হাজার ৪০০টিরও বেশি হামলার ঘটনা যাচাই করেছে ডব্লিউএইচও। এসব হামলার কারণে অনেক বেসামরিক হতাহত হয়েছে এবং এই হামলা এখনও অব্যাহত রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী