প্রাগে বন্দুকধারীর হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ২২:২২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬

চেক রিপাবলিকের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রাগের উদ্ধার সেবা আগে  জানিয়েছিল, হামলাকারীসহ নিহতের সংখ্যা ১১ জন। ৯ জন গুরুতর আহত, ৫-৬ জন মৃদু আহত হয়েছেন। আরও অন্তত ১০ জন হালকা আঘাত পেয়েছেন। হতাহতের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

পরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন, হামলায় মোট নিহতের সংখ্যা ১৫ জন। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল। 

পুলিশ জানিয়েছে, জ্যান পালেখ স্কয়ার অবস্থিত চার্লস ইউনিভার্সিটিতে হামলার পর বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। ভবন খালি করা হয়েছে। ঘটনাস্থলে অনেক আহত ব্যক্তি রয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউনিভার্সিটির কর্মীদের বলা হয়েছে নিজেদের কক্ষের ভেতর লাইট বন্ধ করে অবস্থান করতে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা নিজেদের কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছেন।

এক ব্রিটিশ-অস্ট্রেলীয় টার্গ পেশেন্স ঘটনাস্থলের পাশের একটি বাসা থেকে বিবিসিকে বলেছেন, তিনি অনেক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। বারান্দা থেকে দেখেছি পুলিশ হাজির হয়েছে।

প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা হামলার ঘটনায় নির্ধারিত সূচি বাতিল করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো চত্বর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়ক বন্ধ করা হয়েছে।

প্রাগের পুরাতন শহরে চার্লস ইউনিভার্সিটি অবস্থিত। ঐতিহাসিক চার্লস সেতু থেকে মাত্র ৫০০ মিটার দূরে এটির অবস্থান।

চেক রিপাবলিকে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০১৯ সালের ডিসেম্বরে ৪২ বছর বয়সী এক হামলাকারী হাসপাতালের ওয়েটিং রুমে ছয়জনকে হত্যা করেছিল। এছাড়া ২০১৫ সালে এক রেস্তোরাঁয় এক বন্দুকধারী আটজনকে গুলি করে নিজে আত্মহত্যা করেছিল।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম