অ্যালেক্সি নাভালনির মৃত্যু

৬ কারা কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯

অ্যালেক্সি নাভালনির মারা যাওয়া রুশ আর্কটিক পেনাল কলোনি কারাগারের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। তাদের সম্পদ জব্দ ও ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ছয় কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, যারা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য দায়ী, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। জানা গেছে, নাভালনির মৃত্যুর ঘটনায় এই প্রথম কোনও দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, পেনাল কলোনির প্রধান কর্নেল ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন, উপপ্রধান লেফটেন্যান্ট কর্নেল সের্গেই নিকোলাভিচ কোরজভ, উপপ্রধান লেফটেন্যান্ট কর্নেল ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচ ভিড্রিন, উপপ্রধান লেফটেন্যান্ট কর্নেল ভ্লাদিমির ইভানোভিচ পিলিপচিক, উপপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ গোলিয়াকভ ও ডেপুটি হেড কর্নেল আলেকজান্ডার ভ্যালেরিভিচ ওব্রেজটসভ।

নিষেধাজ্ঞা ঘোষণার সময় ডেভিড ক্যামেরন বলেন, নাভালনিকে হুমকি হিসেবে দেখেছে রুশ কর্তৃপক্ষ। তাই বারবার তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। তাকে অত্যাচার করা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। তাই কারাগারে শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তাদের ওপর আমরা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ছিলেন নাভালনি। ৪৭ বছর বয়সী নাভালনি বিরোধী নেতা ছিলেন। ২০২১ সাল থেকে কারাগারে বন্দী তিনি। গত বছরের শেষ দিক থেকে উত্তর সাইবেরিয়ার একটি কারাগারে (পেনাল কলোনি) কারাভোগ করছিলেন এই নেতা। গত শুক্রবার কারাগারে মারা গেছেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের