যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক সেনাপ্রধান জালুঝনি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ১১:৫০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৮:২২

যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইউক্রেনের সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালোরি জালুঝনিকে। বৃহস্পতিবার (৭ মার্চ) তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করায় ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভেদিম প্রিস্তাইকোকে বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি ফাঁকাই ছিল। সেখানে রাষ্ট্রদূত হিসেবে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল জালুঝনিকে নিয়োগের জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ পাঠানো হয়েছে।

নিয়োগের সময় জেলেনস্কি দাবি করেন, পদটির প্রতি আগ্রহ দেখান জেনারেল জালুঝনি। কারণ কূটনীতির এই বিষয়টিকেও চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি।  

গত মাসে সেনাপ্রধান পদ থেকে বরখাস্ত করা হয় জালুঝনিকে। অথচ সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তিনি ছিলেন দক্ষ ও জনপ্রিয়। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর ২০২২ সাল থেকেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জালুঝনি।

ধারণা করা হয়, জালুঝনিকে জেলেনস্কির সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো। এছাড়া জনপ্রিয়তা ও দক্ষতার দিক দিয়েও জেলেনস্কিকে ছাড়িয়ে যাচ্ছিলেন তিনি। সে সময় তাদের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেয়। আর এ কারণেই বরখাস্ত হতে হয় তাকে। পরে তার স্থলাভিষিক্ত হন ওলেক্সান্ডার সিরস্কি।

সেনাপ্রধান হিসেবে জালুঝনিকে বরখাস্তের পর, নতুন নিয়োগ তার জন্য পুরস্কার নাকি রাজনৈতিক খেলা, সেটা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কারণ সাবেক সেনাপ্রধানের কূটনৈতিক অভিজ্ঞতা নেই। অবশ্য ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জেলেনস্কিরও এ সম্পর্কে কোনও ধারণা ছিল না বলেও উল্লেখ করেছেন তারা।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী