ফিনল্যান্ডের স্কুলে বন্দুক সহিংসতা, আহত ৩ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১৭:০০আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:০০

ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুক সহিংসতার ঘটনায় তিন শিশু আহত হয়েছে।  তাদের বয়স ১২ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানী হেলসিঙ্কির শহরতলির ভান্তার ভিয়েরতোলা স্কুলে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ১২ বছর বয়সী এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত আরও কোনও তথ্য জানাতে পারেননি তিনি।

রয়টার্সকে ভিয়েরটোলা স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে বিপদ কেটে গেছে।’ তবে এই ঘটনার বিষয়ে আরও কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।

স্কুলটিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন কর্মী রয়েছেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্ট করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো। ওই পোস্টে তিনি বলেছেন, স্কুলে গোলাগুলির ঘটনাটি মর্মান্তিক।

এর আগে, ২০০৭ সালে হেলসিঙ্কির কাছে জোকেলা হাই স্কুলে পেক্কা-এরিক আউভিনেন নামের এক ব্যক্তি একটি হ্যান্ডগান ব্যবহার করে ৬ শিক্ষার্থী, স্কুলের নার্স এবং, অধ্যক্ষকে গুলি করে হত্যা শেষে আত্মহত্যা করে।

এক বছর পর মাত্তি সারি নামে আরেক শিক্ষার্থী উত্তরপশ্চিম ফিনল্যান্ডের কাউহাজোকিতে একটি ভোকেশনাল স্কুলে গুলি চালায়। আত্মহত্যা করার আগে, ৯ ছাত্র ও একজন পুরুষ কর্মীকে গুলি করে হত্যা করে সে।

২০১০ সালে বন্দুক আইন কঠোর করেছে ফিনল্যান্ড। বন্দুকের লাইসেন্স দেওয়ার আগে, আবেদনকারীদের জন্য একটি যোগ্যতা পরীক্ষা চালু করেছে দেশটি। আবেদনকারীদের বয়সসীমাও পরিবর্তন ১৮ থেকে ২০ বছরে করা হয়েছে।

ফিনল্যান্ডে ৫ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। এই জনসংখ্যার মধ্যে এক কোটি ৫০ লাখেরও বেশি মানুষের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। একইসঙ্গে বন্দুকের লাইসেন্সধারী রয়েছে প্রায় ৪ লাখ ৩০ হাজার।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী