ইস্তাম্বুলে নৈশক্লাবে আগুন, নিহত অন্তত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১৯:৫৬আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:৩২

তুরস্কের ইস্তাম্বুলে মেরামতের সময় একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) এই অগ্নিকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অন্তত ৮ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেরামতের জন্য নৈশক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে বেসিকতাস জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে নিচতলায় ছিল নৈশক্লাবটি।

ঘটনাস্থলে গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিহতরা মেরামত কাজে জড়িত ছিল।

আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক জানিয়েছেন, ক্লাবটির ম্যানেজারসহ পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মেরামত কাজের দায়িত্বে ছিলেন।

এর আগে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু নিহতের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান