গাজায় ত্রাণকর্মী নিহত, ইসরায়েলি রাষ্ট্রদূতকে যুক্তরাজ্যের তলব

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২৩:০১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২৩:০১

গাজায় ত্রাণকর্মীদের মৃত্যুর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২ এপ্রিল) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ব্রিটেনের উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলেছেন, তিনজন ব্রিটিশ নাগরিকসহ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন-এর সাত কর্মীকে হত্যার ঘটনায় নিন্দা জানাচ্ছি। আমি একটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি।

পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, নিহতের ঘটনা নিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। এই হত্যাকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

ক্যামেরন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই জরুরিভাবে ব্যাখ্যা করতে হবে এটি কীভাবে ঘটেছে। গাজায় ত্রাণ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পরিবর্তন আনতে হবে।

সোমবার মধ্য গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মী নিহত হয়েছে। নিহত সাতজনের মধ্যে জনপ্রিয় শেফ জোসে আন্দ্রেসসহ অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং পোল্যান্ডের নাগরিক ছিলেন।

এর আগে পোল্যান্ডও ইসরায়েলের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হতাহতের ঘটনা ইচ্ছাকৃত ছিল না।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম