ইউক্রেনকে ১০০ বিলিয়ন ইউরো দেওয়ার কথা ভাবছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪০

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে ১০০ বিলিয়ন ইউরোর সামরিক সহযোগিতা তহবিল দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বুধবার (৩ এপ্রিল) ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে মিলিত হচ্ছেন। তাদের বৈঠকে পাঁচ বছর মেয়াদে এই তহবিল দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কূটনীতিকরা বলছেন, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের প্রস্তাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কাজে সমন্বয়ের ক্ষেত্রে জোটের আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা নিশ্চিত করবে।

ন্যাটো গঠনের ৭৫ তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত দুই দিনের বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে জুলাই মাসে ওয়াশিংটনে জোট নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হবে।

ব্রাসেলসে পৌঁছার পর ন্যাটোর মহাসচিব বলেছেন, আমাদের সহযোগিতার ধরন পাল্টাতে হবে। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করতে হবে। যাতে করে স্বেচ্ছামূলক সহযোগিতা ও ন্যাটো প্রতিশ্রুতির ওপর আমাদের বেশি নির্ভর করতে না হয়।

তবে তহবিলের পরিমাণের বিষয়ে কিছু নিশ্চিত করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিন বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কিয়েভ প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ন্যাটো। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি আশঙ্কা থেকে এমন পথে হেঁটেছে জোটটি। তবে জোটের সদস্য দেশগুলো দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে।

কূটনীতিকরা বলছেন, ন্যাটোর ভেতরে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতি মনোভাব বাড়ছে। কিন্তু তারা বলছেন, ১০০ বিলিয়ন ইউরোর প্রস্তাবটি গৃহীত হবে কিনা বা কীভাবে অর্থায়ন হবে তা এখনও নিশ্চিত না। কারণ ন্যাটোর যেকোনও সিদ্ধান্ত নিতে ৩২টি সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী