খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১১:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৪৪

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে একটি বাড়িতে হামলা হয়। সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছানোর পর আবারও হামলা হয়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, একটি হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জন উদ্ধারকর্মী। ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি নতুন হামলায় তাদের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

তেরেখভ আরও জানান, খারকিভের অন্য একটি জেলা শহরের হামলার ঘটনায় পঞ্চম ব্যক্তি নিহত হন।

কিছু জেলা শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তেরেখভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, শহরটিতে অন্তত চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত ‍৩ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রয়টার্স স্বাধীনভাবে এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

খারকিভকে লক্ষ্য করে প্রায়ই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত সপ্তাহে শহরটিতে বিমান হামলা করেছিল রুশ বাহিনী। তখন বোমার আঘাতে একজন নিহত হন। চলতি  মাসের শুরুতেই শহরটি একটি শিল্প এলাকায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫জন নিহত হন।

/এএকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের