পায়ে হেঁটে ভোটকেন্দ্রে এলেন শতবর্ষী আব্দুল গনি

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মে ২০২৪, ১২:৪৯আপডেট : ২১ মে ২০২৪, ১২:৫৪

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে কুষ্টিয়ার ৪টি উপজেলার কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা।

জেলার মিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন শতবর্ষী মো. আব্দুল গনি। উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজেই পায়ে হেঁটে উপস্থিত হন কেন্দ্রে। এরপর নাতির সাহায্যে ভোটকক্ষে প্রবেশ করেন। সেখানে নিজেই ভোটাধিকার প্রয়োগ করেন।

জীবন সায়াহ্নে এসে আব্দুল গনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি শিমুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত এই বৃদ্ধ

ভোট দেওয়া শেষে আব্দুল গনি বলেন, ‘আমার বাড়ি শিমুলিয়া গ্রামে। বর্তমানে আমার বয়স ১০০ পেরিয়েছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল কাদের বলেন, ‘সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪৪৫ জন। গেলো তিন ঘণ্টায় এই কেন্দ্রে ৪৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি