আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৪, ২০:৫০আপডেট : ১৬ মে ২০২৪, ১০:১১

বন্দুকধারীর গুলিতে আহত হওয়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৫ মে) তার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এদিন বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী। তখনই ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর জানিয়েছে, ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা।

স্লোভাকিয়ান মিডিয়া জানিয়েছে, বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে চারটি গুলি চালানো হয়। এসময় একটি গুলি ফিকোর পেটে আঘাত করে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিরাপত্তা কর্মকর্তারা এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রীর ওপর এমন ‘জঘন্য ও বর্বর’ হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনও স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুজানা।

তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইলেকশনে তার বামপন্থি দল জয় লাভ করে। রুশপন্থি এবং আমেরিকাবিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি।

বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে দেশটিতে পশ্চিমাপন্থি নীতির পরিবর্তন হয়েছে এবং তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টার অর্বানের নেতৃত্ব অনুসরণ করবেন।

ফিকোর নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিল হাজার হাজার মানুষ।

গুরুত্বপূর্ণ ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে এই গুলির ঘটনাটি ঘটলো। ওই নির্বাচনে ২৭ দেশের এই জোটটির জনরঞ্জনবাদী এবং কট্টর-ডান দলগুলো জয় লাভ করবে বলে মনে করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু