ইতালির পার্লামেন্টে হাতাহাতি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ১৬:৫৫আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬:৫৫

স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে ইতালির পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় পার্লামেন্টের অপর সদস্যরা হতবাক হয়ে যান। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এই ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।

পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা। 

অবশ্য যে বিল নিয়ে এই কাণ্ড তা এখনও পাস হয়নি। বৃহস্পতিবার পুনরায় বিতর্ক হওয়ার কথা রয়েছে।  

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের