ফ্রান্সে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৯:৪৬আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯:৪৬

ফ্রান্সের একটি গ্রামে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় বন্দুকধারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে। এসময় এক বন্দুকধারী ওই বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ‍গুলি চালায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী এক যুবক এসপিনাস ভোজেল গ্রামে পরিবারের সঙ্গে তার জন্মদিন পালন করছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। এসময় হঠাৎ করেই এক বন্দুকধারী সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে জন্মদিন পালন করা ওই যুবক ও তার বাবাও রয়েছেন। এরপর বন্দুকধারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

এই ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। জানা গেছে, জন্মদিনের অনুষ্ঠানে হামলার আগে পথে এক মোটরচালককেও গুলি করেছিলেন তিনি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল। মর্মান্তিক এই ঘটনার প্রতক্ষদর্শী আরও ১৫ জনকে মনোরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই বন্দুকধারী বিশেষ কোনও উদ্দেশ্যে এই হামলা করেনি বলে মনে হচ্ছে।

তবে মামলাটির সঙ্গে পরিচিত একটি সূত্র বলছে, বন্দুকধারীর কাছে অপরিশোধিত পারিবারিক কিছু বিল পাওয়া গেছে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী