এথেন্সে দাবানলে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১০:৪২আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:৪২

গ্রিসের এথেন্সের শহরতলীতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতরে মৃতদেহটি পাওয়া গেছে। মৃতদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস বলেছেন, মঙ্গলবার পর্যন্ত আগুন অব্যাহত থাকতে পারে। কারণ ম্যারাথন এবং পেন্টেলি শহরের আশেপাশের বেশিরভাগ এলাকায় বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। তবে উত্তরপূর্ব অ্যাটিকা অঞ্চলে আর কোনও সক্রিয় দাবানল নেই। এই এলাকায় এথেন্সের কিছু অংশ রয়েছে।

তবে নতুন করে দাবানল ছড়িয়ে পড়লে তা আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এসব এলাকার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল হুমকির মধ্যে রয়েছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার বিকেলে গ্রিসের রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তরে দাবানল শুরু হয়। তখন থেকে ৭০০ টির বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং বিমান আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।

দাবানল নেভাতে গ্রিসকে সাহায্যের হাত বাড়িয়েছে ইউরোপের অন্য দেশগুলো। ইতালি এরই মধ্যে দুটি বিমান পাঠিয়েছে। আগুন নেভাতে একটি করে বিমান পাঠিয়েছে সার্বিয়া ও ফ্রান্স।

স্পেন, চেক প্রজাতন্ত্র এবং রোমানিয়া আরও যানবাহন, কর্মী এবং সাহায্য পাঠাচ্ছে। প্রতিবেশী দেশ তুরস্কও দুটি বিমান এবং একটি হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম