ইসরায়েল থেকে ৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনছে স্লোভাকিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ২৩:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২৩:৩৩

ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়া তাদের আকাশসীমা রক্ষায় আরও শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে। বুধবার (২৮ আগস্ট) স্লোভাকিয়ার সরকার ইসরায়েল থেকে ছয়টি মোবাইল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এই ক্রয়ের মোট ব্যয় ধরা হয়েছে ৫৫৪.৩ মিলিয়ন ইউরো (৬১৬.৮৮ মিলিয়ন মার্কিন ডলার)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটোর পূর্ব ফ্রন্টকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে স্লোভাকিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক।

দেশটির সরকার চেক প্রজাতন্ত্রের সঙ্গে যৌথভাবে ভারী যান কেনারও সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে এক হাজার ৩০০-এর গাড়ি কেনা হবে। যা পুরনো ট্রাকগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে। এই ক্রয়ের আনুমানিক খরচ ধরা হয়েছে ৭০৮.৩ মিলিয়ন ইউরো।

স্লোভাকিয়ার প্রতিবেশী ইউক্রেন ২০২২ সাল থেকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই পরিস্থিতিতে স্লোভাকিয়া তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

গত মাসে স্লোভাকিয়া নতুন ১৪টি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে প্রথম দুটি পেয়েছে। তবে, সরকারের সঙ্গে সরকারের চুক্তির অধীনে ইসরায়েল থেকে কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

স্লোভাকিয়া বর্তমানে মাঝারি পরিসরের টুকেটুয়েলভ কিউব সিস্টেম পরিচালনা করছে। এর আগে, পূর্বের সরকার তাদের পুরনো এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে। তবে, বর্তমান প্রশাসন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে, কারণ এটি স্লোভাকিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করেছে।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু