গ্রিসে নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ আরও ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নৌকাটি ডুবে যায় বলে জানায় গ্রিসের কোস্টগার্ড। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

কোস্টগার্ডের তথ্যমতে, গাভডোসের দক্ষিণে জাহাজ ও বিমানের সাহায্যে একটি বড় উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এদিন পৃথক আরেকটি ঘটনায়, একটি মাল্টা-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিমি) দূরে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলোমিটার) দূরে একটি ট্যাংকারের সাহায্যে আরও ৮৮ জনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কোস্টগার্ড কর্মকর্তারা মনে করেন, লিবিয়া থেকে নৌকাগুলো একসঙ্গে ছেড়েছিল।

২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রিসে এসেছে। তাদের অধিকাংশই যাত্রীবোঝাই নৌকা করে সমুদ্র পাড়ি দেওয়ার মতো বিপজ্জনক পথ বেছে নিয়েছিল।

মধ্য ভূমধ্যসাগরে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন ক্রিট ও গাভডোস দ্বীপের কাছে এ ধরনের জাহাজডুবির ঘটনা গত বছরে বেড়েছে।

অভিবাসন মন্ত্রণালয়ের মতে, গ্রীসে চলতি বছর যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোডস ও দক্ষিণ-পূর্ব এজিয়ানে এ সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের