ইংল্যান্ডের গ্রামে বিশাল সিঙ্কহোল, ৩০টি বাড়ি খালি করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গডস্টোন গ্রামে বিশাল আকারের একটি সিঙ্কহোল দেখা দিয়েছে। এতে অন্তত একটি বাড়ির বাগান ধসে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার সিঙ্কহোলটি প্রথম দেখা যায় এবং মঙ্গলবার পর্যন্ত এটি ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। স্থানীয় প্রশাসন এটিকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বাড়ি খালি করা হয়েছে, সেগুলো প্রায় তিন বছর আগে নির্মিত হয়েছিল। এগুলো একটি পরিত্যক্ত বালিখনির জায়গায় গড়ে তোলা হয়েছিল।

সেখানকার বাসিন্দা নুশ মিরি বলেন, আমরা হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ পাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমি কোনও জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি, কারণ সিঙ্কহোলটি একেবারে আমাদের দরজার সামনে ছিল।

আরেক বাসিন্দা রেজ মিরা জানান, তার বাগানটি সিঙ্কহোলে পড়ে গেছে। তিনি বলেন, এটি ধসে পড়েছে, দেয়ালও যে কোনও মুহূর্তে ভেঙে পড়বে। আমরা আতঙ্কিত।

সারি কাউন্টি কাউন্সিল (এসসিসি) জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় রেজিলিয়েন্স ফোরাম পরিস্থিতি দ্রুত ও নিরাপদে সমাধানের জন্য নিয়মিত বৈঠক করছে।

এদিকে, মঙ্গলবার ভোরে গডস্টোন হাই স্ট্রিট এলাকায় পানির পাইপ ফেটে যায়। পানি সরবরাহকারী সংস্থা এসইএস ওয়াটার বুধবার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ