কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনায় হত্যার তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ১৯:১৭ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:১৭

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের হাঁটার পথে কুকুরের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ।

শনিবার বেলা দেড়টার দিকে ওয়েফিল্ডের ক্যাল্ডার গ্রোভের ব্ল্যাকার লেনের কাছে অব্যবহৃত একটি রেললাইনে কথা-কাটাকাটির একপর্যায়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি কুকুরের আক্রমণের শিকার হন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাতটার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছাড়াও প্রকাশ্যে বিপজ্জনকভাবে অনিয়ন্ত্রিত কুকুর রাখা ও জখম করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কুকুরটিকেও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে আহত ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসা ও পুলিশকে পথ দেখিয়ে দেওয়া দুই পথচারীকে খুঁজে পেতে আইনি আহ্বান জানিয়েছে পুলিশ। জানা গেছে, ওই দুজনের একজনের নাম ‘সোফি’।

গোয়েন্দা চিফ ইন্সপেক্টর মাইকেল কক্স বলেন, দুর্ভাগ্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ঠিক কী ঘটেছিল তার সঠিক কারণ জানা অত্যন্ত জরুরি। আমরা জানি ‘সোফি’ নামের একজনসহ দুজন পথচারী আহত ব্যক্তিকে সাহায্য করতে এবং অফিসারদের পথ দেখাতে এগিয়ে এসেছিলেন।

তিনি আরও বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনার চলমান তদন্তে সাহায্য করতে ওই দুই ব্যক্তিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এই প্রাথমিক বাকবিতণ্ডাটি পথচারীদের যাতায়াতের স্থানে ঘটেছে, তাই এই দুই ব্যক্তির কথা-কাটাকাটির কোনও অংশ কেউ দেখে বা শুনে থাকলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
স্বর্ণের দাম নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী তবে সত্যি হচ্ছে? কী বলেছিলেন তিনি
সর্বশেষ খবর
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি