পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় পাকিস্তানের প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ দুই নেতা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তারা। তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়াল্ড এ খবর জানিয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন নিউইয়র্কে শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে দুই নেতা বলেন, আমরা স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করছি। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি।

বৈঠকে শাহবাজ, কোস্তা ও ফন ডার লিয়েন আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তারা। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই শান্তিপূর্ণভাবে বিরোধের অবসানের আহ্বান জানানো হলো। ইইউর দুই নেতা বলেন, উত্তেজনা প্রশমন, সংলাপ ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকে পাকিস্তান ও ইইউর দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসর নিয়েও আলোচনা হয়। শাহবাজ শরিফ ইইউর সঙ্গে বিস্তৃত অংশীদারত্ব আরও জোরদার এবং পাকিস্তান-ইইউ কৌশলগত সম্পৃক্ততা পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কোস্তা ও ফন ডার লিয়েন বলেন, পাকিস্তানের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় ইইউ। তাদের ভাষ্য, কৌশলগত সম্পৃক্ততা পরিকল্পনায় এই অংশীদারত্বের বিস্তৃতি এবং গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও নাগরিক পরিসরের প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

/এসএইচএম/
সম্পর্কিত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
সর্বশেষ খবর
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল
ড্রামের ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে, কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন