ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯:০৭

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওপর ক্রমে বিরক্ত হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের মন্তব্য সম্পর্কে অবগত ব্যক্তিরা এ কথা জানিয়েছেন।

নির্বাচনের পরদিন ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমরা হেরেছি যুদ্ধের কারণে। শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমার মনে হয়, এটা অনেকাংশে সত্য। কিন্তু গত দুই সপ্তাহে তিনি সহকারী ও মিত্রদের কাছে অভিযোগ করেছেন, যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, ভ্যান্সের তা বলা উচিত ছিল।

এ মাসের শুরুতে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, ভান্স আরেকটি বক্তব্য দিতে পারতেন। তিনি বলেন, আবার সুযোগ পেলে কি আবার করতেন? উত্তর হলো হ্যাঁ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকেও ট্রাম্প ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। তাকে ডেমোক্র্যাট-শাসিত এলাকায় জালিয়াতির অভিযোগ তদন্তে মন দিতে বলা হয়েছে।

একই সময়ে ব্যক্তিগত আলাপে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করছেন ট্রাম্প এবং বলছেন, তিনি শক্তিশালী প্রার্থী হতে পারেন। মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কো কতটা তুঙ্গে, তাই না? মার্কো কি দারুণ কাজ করছে? সে অসাধারণ।

ট্রাম্পের মিত্ররা উল্লেখ করেছেন, রুবিও বারবার বলেছেন, ইরানে হামলা ছিল জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। রুবিও বলেছেন, হামলার অনুমোদন দিয়ে ট্রাম্প প্রচুর কৃতিত্বের দাবিদার। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এটাই নেতৃত্বের মূল্য: এমন কাজ করার ইচ্ছা, যা রাজনৈতিকভাবে জনপ্রিয় বা সুবিধাজনক না-ও হতে পারে, কিন্তু দেশ ও তার দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়।

ভ্যান্স ২০২৮ সালে প্রার্থী হবেন কি না, তা ভাবছেন। ফক্স নিউজে ট্রাম্পের সঙ্গে কোনও দূরত্ব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি, প্রেসিডেন্ট বা প্রশাসনের অন্য কোনও জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে কোনও দূরত্ব নেই।

প্রার্থিতা নিয়ে বলেন, আমি সিদ্ধান্ত নিইনি। আগামী বছর কোনও এক সময় ঠিক করব। তার মিত্ররা বলছেন, ট্রাম্প ইরানে বড় যুদ্ধ আবার শুরু করলে ভ্যান্সের প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

দ্য ভিউ-এর সহ-উপস্থাপক ও ট্রাম্পের প্রথম মেয়াদের সাবেক কর্মকর্তা অ্যালিসা ফারাহ গ্রিফিন ভান্সের ‘দূরত্ব’ মন্তব্যকে কমলা হ্যারিসের ২০২৪ সালের উত্তরের সঙ্গে তুলনা করেছেন, যেখানে হ্যারিস বলেছিলেন, মনে পড়ার মতো কিছু নেই। গ্রিফিনের ভাষ্য, জেডি ভ্যান্স এমন অসম্ভব অবস্থানে, যেখানে ট্রাম্পের যেকোনও ভিপি শেষ পর্যন্ত পৌঁছান। প্রেসিডেন্টের সঙ্গে তার কোনও দূরত্ব থাকতে পারে না। তার মতে, মন্তব্যটি তাৎক্ষণিকভাবে তুচ্ছ মনে হলেও প্রচারণা-বিজ্ঞাপনে থেকে যাবে।

হ্যারিসের সাবেক ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার ডেমোক্র্যাট কৌশলবিদ রব ফ্লাহার্টি বলেন, জেডি ভ্যান্সের প্রতি আমার কোনও সহানুভূতি আছে, এটা বলানো খুব কঠিন, কারণ নিজেকে তিনি এই অবস্থানে এনেছেন। তবে তার জন্য কষ্টও হয়, কারণ তিনি আটকে গেছেন। ভাইস প্রেসিডেন্ট হলে আপনি আটকে যান।

২০১৬ সালে ভ্যান্স ট্রাম্পকে দেশের ‘সর্বোচ্চ পদের অযোগ্য’ বলেছিলেন। সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, আমি মনে করি না, ট্রাম্প ২.০-এর অংশ ছিলেন এমন কেউ ২০২৮ সালের শরতে জিততে পারবেন। তাদের আরও চার বছরের ডোনাল্ড ট্রাম্প হিসেবে তুলে ধরা হবে, যা আমেরিকানদের কাছে বিক্রিযোগ্য হবে না।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন