জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারী সন্দেহে তিন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শপিং সেন্টারটিতে হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশের ধারণা শপিং সেন্টার থেকে বের হয়ে হামলাকারীরা শহরের কোথাও লুকিয়ে থাকতে পারে।তাদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
টুইটারে মিউনিখ পুলিশ স্থানীয় বাসিন্দাদের জনসমাগমস্থল এড়িয়ে চলতে ও ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছে। প্রথমে হামলাকারী একজন সন্দেহ করা হলেও পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের সংখ্যা তিনজন বলে জানান।
ইতোমধ্যে হামলাটিকে জঙ্গি হামলা হিসেবে বর্ণণা করেছে পুলিশ। এখনও নিহতের সংখ্যা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা একাধিক বলে উল্লেখ করা হচ্ছে।
হামলাকারীদের গ্রেফতার বিশেষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পুলিশ এখনও হামলার ধরণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে। পরিস্থিতি সম্পর্কে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এছাড়া পুলিশ ট্যাক্সি চালকদের কোনও যাত্রী বহন না করার আহ্বান জানিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মিউনিখের পাতাল রেল ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে। আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়। নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন। তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।
সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল প্রথম জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা।
১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় দুতলা বিশিষ্টি দ্য অলিম্পিয়া শপিং সেন্টারটি নির্মিত হয়। ওই সময় মিউনিখে এক সন্ত্রাসী হামলায় ১১ ইসরায়েলি ও ১ জার্মান পুলিশ নিহত ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি, রয়টার্স, ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান।
এ সম্পর্কিত আরও খবর-
- জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
/এএ/








