জার্মানির নির্বাচনে মের্কেলের দলের ‘ঐতিহাসিক’ পরাজয়

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৬

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি রবিবারের নির্বাচনে বার্লিনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। বিশ্লেষকরা একে ঐতিহাসিক পরাজয় হিসেবে আখ্যায়িত করেছেন।  নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত নতুন দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি।

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে এ বছরে অনুষ্ঠিত ৫টি রাজ্য পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটলো এএফডির।  নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়ে ডানপন্থী এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে মের্কেলের অভিবাসন নীতির বিরোধিতা করে জনপ্রিয়তা পাওয়া এএফডির এখন ১৬টির মধ্যে ১০টি রাজ্য পার্লামেন্টেই প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রাটদের ভোট কমেছে আঠারো শতাংশের মতো যা তাদের রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে। অন্যদিকে এএফডি ১৪শতাংশ ভোটারের সমর্থন লাভ করেছে। দেশটির নির্বাচনি বিধি অনুযায়ী কোনও দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, অ্যাঞ্জেলো মের্কেলের শরনার্থীদের জন্য দরজা খুলে দেওয়ার নীতি মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এর মধ্যেই সাধারণ নির্বাচনের এক বছর আগে অনুষ্ঠিত নির্বাচনের এমন ফল উদারপন্থীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।  সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম