জার্মানিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ১০

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৫:০২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৫:০৪

জার্মানিতে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে দশজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা গাড়ি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যত বেশি সম্ভব লোককে হত্যার পরিকল্পনা করছিল বলে পুলিশের অভিযোগ। ফ্রাঙ্কফুর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জার্মানিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ১০

প্রসিকিউটর কার্যালয়ের এক নারী মুখপাত্র জানান, গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছর এবং তারা জার্মান নাগরিক। ফ্রাঙ্কফুর্ট প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা গাড়ি ও অস্ত্র ব্যবহার করে ইসলামি জঙ্গি হামলা চালিয়ে যত বেশি সম্ভব অবিশ্বাসীদের হত্যার বিষয়ে একমত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার প্রস্তুতির জন্য ইতোমধ্যে তারা বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, একটি বড় গাড়ি ভাড়া করেছে এবং অস্ত্র ক্রয় ও হত্যা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছে।

প্রসিকিউটররা জানান, এদের মধ্যে প্রধান সন্দেহভাজনের বয়স ২১ বছর, তিনি ওফেনবাখের বাসিন্দা। ৩১ বছর বয়সী দুই ভাই উইয়েজবাডেন এলাকার। গ্রেফতারকৃতদের সবাই ফ্রাঙ্কফুর্ট এলাকার ইসলামি সালাফি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত।

অপর এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়। তবে তার সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ২০ হাজার ইউরো, একাধিক ছুরি, অল্প পরিমাণ মাদক ও বেশি কিছু নথিপত্র এবং কয়েকটি ইলেক্ট্রনিক যন্ত্রপাতি জব্দ করেছে কর্তৃপক্ষ।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান