জার্মান জাদুঘর থেকে ‘শত কোটি ইউরো মূল্যে’র ধনদৌলত চুরি

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:৫০

ইউরোপের একটি বৃহত্তম শিল্প সংগ্রহশালা হিসেবে পরিচিত জার্মানির একটি জাদুঘর থেকে শত কোটি ইউরো মূল্যে ধনদৌলত চুরি হয়েছে। সোমবার জার্মান পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক খবরে বিষয়টি জানা গেছে।

জার্মান জাদুঘর থেকে ‘শত কোটি ইউরো মূল্যে’র ধনদৌলত চুরি

খবরে বলা হয়েছে, ড্রেসডেন শহরের অবস্থিত গ্রিন ভোল্ট নামে পরিচিত এই জাদুঘর থেকে কয়েকশ’ গুরুত্বপূর্ণ শিল্পকর্ম চুরি করা হয়েছে। সোমবার ভোরের দিকে চোরেরা আগুন লাগায়। এতে জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা সতর্কীকরণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে।

জার্মান পুলিশ এই ঘটনা যুদ্ধপরবর্তী সময়ে সবচেয়ে বড় চুরি বলে আখ্যায়িত করছে।

এই জাদুঘরের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম অগাস্টাস দ্য স্ট্রং চেম্বারে রাখা থাকে। চোরেরা ওই চেম্বারে ঢুকতে পেরেছে কিনা তা জানা যায়নি।

সোমবার সকালে পুলিশের এক মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করছি যে গ্রিন ভোল্টে চুরি হয়েছে। দুর্বৃত্তরা পলাতক।

স্থানীয় ট্যাবলয়েড বিল্ড-এর খবরে বলা হয়েছে, চোরদের লক্ষ্য ছিল অলঙ্কার সংগ্রহশালা। তারা ছোট্ট জানালা দিয়ে ভবনে প্রবেশ করে।

জার্মান জাদুঘর থেকে ‘শত কোটি ইউরো মূল্যে’র ধনদৌলত চুরি

এই জাদুঘরে তিন সহস্রাধিক অলঙ্কার ও গুরুত্বপূর্ণ শিল্পকর্ম ভর্তি দশটি কক্ষ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাদুঘর ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে তা মেরামত করে ২০০৬ সালে দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ১৭২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই পর্যটকদের আকর্ষণ ছিল এই জাদুঘর।

জার্মানি সাম্প্রতিক ইতিহাসে এটি দ্বিতীয় বড় ধরনের চুরির ঘটনা। এর আগে ২০১৭ সালে বার্লিনের বোডে জাদুঘর থেকে ১০০ কেজি ওজনের ২৪ ক্যারেট সোনার একটি মুদ্রা চুরি হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম