শরণার্থীদের ওপর হামলার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ০২:২৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০২:২৬

বর্ণবাদ ও শরণার্থীদের ওপর হামলার প্রতিবাদে জার্মানির স্টুটগার্ট শহরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার এ বিক্ষোভে প্রায় সাত হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ বিক্ষোভের ফলে কিভাবে দেশটিতে শরণার্থীদের নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে বিরোধ আরও বাড়ল।

জার্মানির ডিপিএ বার্তা সংস্থার বরাত কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, শনিবারের বিক্ষোভটি আয়োজন করে স্থানীয় গির্জা, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য কয়েকটি গ্রুপ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলো মের্কেল শরণার্থী গ্রহণের সংখ্যা কমিয়ে দেওয়ার ঘোষণার পরই এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

গত বছর জার্মানিতে প্রায় ১১ লাখ শরণার্থী ও অভিবাসী আবেদন করেছেন। দেশটিতে নিয়মিত অভিবাসীদের বাসস্থানে হামলার ঘটনা ঘটছে।

বর্ষবরণে চালানো যৌন সন্ত্রাসের ঘটনায় অভিবাসীদের দায়ী করছে জার্মানির ডানপন্থীরা। যৌন হামলার ঘটনার পর থেকেই দেশটিতে শরণার্থী গ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ ও শরণার্থীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম