জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক 
২৪ জানুয়ারি ২০২২, ২২:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:০৭

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হলে ঢুকে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লেকচার হলের ভেতরে চারজনকে আহত করার পর ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই ছিল। তবে তার কাছে একটি বড় বন্দুক ছিল।

টুইটারে দেওয়া পোস্টে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

তাৎক্ষণিকভাবে হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকার আভাস পাওয়া যায়নি বলে জানা গেছে। 

১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার বিশ্ববিদ্যালয়টির নয়েনহাইমার ফেল্ড ক্যাম্পাসে এই হামলা হয়। ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্লিনিকের একটি অংশ এবং বোটানিক্যাল গার্ডেনও ওই এলাকায় অবস্থিত।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের