জার্মানিতে একদিনে ২ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ২০:১৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২২:৫৪

জার্মানিতে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। রবার্ট কোজ ইনস্টিটিউটের (আরকেআই) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ২ লাখ ৩ হাজার ১৩৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন। অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তারের মধ্যেই এ খবর এলো।

জার্মানির স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশটির ১৬ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত। যা মহামারির শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্যই সংক্রমণ এতো বেশি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, আগামী মধ্য ফেব্রুয়ারি নাগাদ জার্মানিতে করোনার সংক্রমণ অনেক বেড়ে যাবে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ।

সংক্রমণের দিক দিয়ে ইউরোপের মধ্যে জার্মানি তালিকার ওপরের দিকে অবস্থান করছে। এছাড়া যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনেও দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এলকে/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী