জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৮:৫৪আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৩:৫৭

যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর জারিকৃত গ্রেফতারি পরোয়ানার বাস্তবায়নের ইচ্ছা স্পষ্ট করেছেন জার্মান কর্মকর্তারা। ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বুধবার বলেছেন, জার্মানির ভূখণ্ডে পুতিন হাজির হলে তাকে নিশ্চিতভাবে গ্রেফতার করা হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।

বুধবার ইউক্রেনে এক ব্রিফিংয়ে জার্মান রাষ্ট্রদূত আঙ্কা ফেল্ডুসেন বলেন, জার্মান ভূখণ্ডে পুতিন হাজির হলে নিশ্চিতভাবে তাকে গ্রেফতার করা হবে। গতকাল (মঙ্গলবার) জার্মানির আইনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছেন। শলৎজ বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আমরা রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছি। শুধু আমরা নই, ১২০টিরও বেশি দেশ এতে স্বাক্ষর করেছে। ফলে এমন দেশগুলো সফরের ক্ষেত্রে জটিলতায় পড়বেন পুতিন।

রোম স্ট্যাটিউট হলো আইসিসির এখতিয়ারের স্বীকৃতি। রাশিয়া ও যুক্তরাষ্ট্র এতে স্বাক্ষর করেনি।

রাষ্ট্রদূত আঙ্কা ফেল্ডুসেন বলেন, আমার কাছে গ্রেফতারি পরোয়ানা খুব সময়োচিত বলে মনে হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি