জার্মানির নির্বাচনে ফ্রিডরিখ মের্জের রক্ষণশীল দল জয়ী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯

জার্মানির ২১ তম সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল দল। তবে তারা প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। ডানপন্থীদেরও উত্থান ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতেই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যায়। রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মের্জের রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল (সিডিইউ ও সিএসইউ) ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) রেকর্ড ২০ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে। এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। পরিবেশবাদী সবুজ দল ১১ দশমিক ৬ শতাংশ এবং বাম দল দ্যা লিঙ্কে ৮ দশমিক ৮ শতাংশে এগিয়ে রয়েছে।

ভোটের ফলাফল পাওয়ার পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে মের্জ বলেন, আজ রাতটা আমরা উদযাপন করব, আর আগামীকাল থেকেই কাজে লেগে যাব। তিনি আরও বলেন, আমি জানি, সামনে আমাদের বড় দায়িত্ব অপেক্ষা করছে।

এএফডি-এর চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের সঙ্গে বিজয় মিছিল করেন। তবে তার দল আরও ভালো ফলাফল আশা করেছিল।

তবে শেষ পর্যন্ত জোটই গঠন করতে হবে বলে জানাচ্ছেন রানীতিবিদরা। আর সেক্ষেত্রে সিডিইউ ও সিএসইউ, এসপিডি ও পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী