মহাত্মা গান্ধীর নাতি মোদি ভক্ত, থাকছেন বৃদ্ধাশ্রমে

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১৯:৫৮আপডেট : ১৬ মে ২০১৬, ২০:১৩

দাদা মহাত্মা গান্ধীর সঙ্গে কানুভাইয়ের বিখ্যাত ছবি গান্ধী পরিবারের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপির প্রধান রাজনৈতিক শত্রু। অথচ মহাত্মা গান্ধীর নাতী কানুভাই গান্ধী নিজেকে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদির একজন ভক্ত হিসেবে দাবি করেছেন। বৃদ্ধ বয়সে যুক্তরাষ্ট্র থেকে ফিরে স্ত্রী নিয়ে দিল্লির একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন কানুভাই।

১৭ বছর বয়সে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন কানুভাই। পরে তিনি নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারে চাকরি করেন। তার স্ত্রী বায়োকেমিস্ট্রিতে একজন পিএইচডি ডিগ্রিধারী। দীর্ঘ চার দশক যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ৮৭ বছর বয়সী কানুভাই ও তার স্ত্রী ড, শিভা লক্ষ্মী গান্ধী (৮৫) ২০১৪ সালে ভারতে ফিরে আসেন। ৮ মে দিল্লির ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার আগে তারা প্রায় দেড় বছর গুজরাটের বিভিন্ন আশ্রমে দিন কাটান।

সম্প্রতি কানুভাইকে দেখতে ভারতের সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বৃদ্ধাশ্রমে যান। তিনিই মোদির সঙ্গে কানুভাইয়ের ফোনে কথা বলার সুযোগ করে দেন। কানুভাই জানান, খুব আনন্দময় আলোচনা হয়েছে।

বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকার দিচ্ছেন কানুভাই

বার্তা সংস্থা এএনআইকে কানুভাই বলেন, প্রধানমন্ত্রীর অনেক পুরনো একজন ভক্ত আমি। এখনও তিনি মনে রেখেছেন আমি কিভাবে তাকে সহযোগিতা করেছিলাম। ওই সময় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আমাদের দুজনের বিরুদ্ধে ছিলেন।

টেলিফোনে আলাপের পর নরন্দ্রে মোদি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে করে কানুভাই ও তার স্ত্রী ভালোভাবে বৃদ্ধাশ্রমে থাকতে পারেন।

কানুভাই বর্তমানে দক্ষিণ দিল্লির গৌতমপুরিতে গুরু বিশ্রাম বৃদ্ধাশ্রমে অবস্থান করছেন। দাদা মহাত্মা গান্ধীর মতো অন্য মানুষের সহযোগিতা করতে না পারার আক্ষেপ রয়েছে কানুভাইয়ের। তিনি বলেন, আমার খুব খারাপ লাগছে যে আমাকে সরকারের সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
সর্বশেষ খবর
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত