‘প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান’

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১৪:০৩আপডেট : ১৬ মে ২০১৬, ১৪:০৬

প্রতিবেশী দেশ ভারতের মোকাবেলায় নিজের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান। অত্যাধুনিক প্রযুক্তি অর্জনের মধ্য দিয়েই এটা করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার এক বিবৃতিতে তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন।

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগও প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, এতে করে এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট হবে।

সারতাজ আজিজ বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে ভারত। ওয়াশিংটন মনে করে চীনকে ঠেকাতে শক্তিশালী ভারতের প্রয়োজন রয়েছে। এসব বিষয় পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।

পাকিস্তান সেনাবাহিনীর পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র শাহিন-২। ফাইল ছবি।

এর আগে রবিবার ভারতের উড়িষ্যা উপকূলে পরীক্ষামূলকভাবে সুপারসনিক (শব্দের চেয়ে দ্রুত) ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয়। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-এর পক্ষ থেকে এই মিসাইল উৎক্ষেপণের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ৭.৫ মিটার দৈর্ঘ্যের সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলটি আদতে একটি রকেট প্রপেলড গাইডেড মিসাইল। এই মিসাইলের মধ্যে অত্যাধুনিক নেভিগেশন পদ্ধতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার, উচ্চক্ষমতাসম্পন্ন রেডার এবং একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল অ্যাক্টিভেটর। ভারতের এই সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইল পরীক্ষার একদিনের মধ্যেই এ প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
সর্বশেষ খবর
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত