বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, বিএসএফের হাতে আটক ২ ভারতীয়

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৪

বাংলাদেশে অস্ত্র ও গুলি পাচারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। পশ্চিমবঙ্গের সবদলপুর সীমান্ত ফাঁড়িতে তাদেরকে আটক করা হয়।  বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, বিএসএফের হাতে আটক ২ ভারতীয়

বিএসএফ’র এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, ভারতে তৈরি পিস্তল ও গুলিসহ তাদের মঙ্গলবার আটক করা হয়। তারা এসব বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তিনি বলেন, তাদের পকেটে তল্লাশির সময় দুটি দেশি পিস্তল ও চারটি ম্যাগজিন, সাতটি তাজা গুলি এবং ৩৬০০ রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি জানায়, তারা ভারতের মালদা ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বাংলাদেশে কোনও ব্যক্তির কাছে এসব অস্ত্র-গুলি পাচারের চেষ্টা করছিল।

অস্ত্র-গুলিসহ তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিএসএফ কর্মকর্তা।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের