দিল্লিতে সহিংসতা: মসজিদে অগ্নিসংযোগ, মিনারে হনুমান পতাকা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০২

ভারতের রাজধানী দিল্লির অশোকনগর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। অগ্নিসংযোগের পর উন্মত্ত জনতা ‘জয় শ্রী রাম’, ‘হিন্দুস্তান হিন্দুদের’ স্লোগান দিয়ে মহড়া দেয়। এ সময় মসজিদের মিনারে একটি হনুমান পতাকা উড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার এ খবর জানিয়েছে।

দিল্লিতে সহিংসতা: মসজিদে অগ্নিসংযোগ, মিনারে হনুমান পতাকা

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাতে দ্য ওয়্যার লিখেছে, উন্মত জনতার একজনকে হাতে একটি ভারতীয় পতাকা নিয়ে মসজিদের মিনারে আরোহন করতে দেখা গেছে। মিনারের একাংশ ভাঙতে চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি।

মসজিদের ভবন সংশ্লিষ্ট ও আশেপাশের দোকানগুলোতে লুটপাট চালানো হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, লুটপাটকারীরা ওই এলাকার বাসিন্দা নন। এলাকাটিতে বেশিরভাগই হিন্দু তবে কয়েকটি মুসলিম পরিবার রয়েছে। ঘটনাস্থলে দমকলবাহিনীর কর্মীদের দেখা গেলেও পুলিশের উপস্থিতি ছিল না।

স্থানীয়রা বলেছেন, পুলিশ ওই এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সরিয়ে দিয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে দিল্লিতে সহিংসতা বেড়েছে। বিশেষ করে তিনদিনের মধ্যে জাফরাবাদ ও চাঁদবাগ এলাকা থেকে সিএএবিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে বিজেপি নেতা কপিল মিশরা দিল্লি পুলিশকে আল্টিমেটাম দেওয়ার পর এই সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার পর্যন্ত সহিংসতায় ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। উত্তর-পূর্ব দিল্লির বেশ কিছু এলাকায় মুসলিমদের ওপর হামলায় পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। এদিন বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। উন্মত্ত জনতা তাদের ফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলেছে। যেগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রমাণ ছিল।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি