মায়ের আশীর্বাদ আছে, করোনায় আমাদের কিছু হবে না: দিলীপ ঘোষ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ০৪:১০আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:০৯

ভারতে ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। এবার করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার মেদিনীপুরের এই সাংসদ বলেছেন, করোনা ভাইরাসে আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ আছে।

মায়ের আশীর্বাদ আছে, করোনায় আমাদের কিছু হবে না: দিলীপ ঘোষ

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে ভারতে। কেরালায় নতুন আক্রান্তের সংখ্যা ছয়। কর্নাটকে মঙ্গলবার তিন জনের শরীরে ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। পুনেতে সোমবার দু’জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১১। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘সারা দুনিয়ায় দেখুন করোনা ভাইরাসের ভয়ে বাইরে কেউ বের হচ্ছেন না। কোটি কোটি লোক ঘরের মধ্যে বন্দি। চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে যারা, তারা বাড়ির বাইরে পা রাখছেন না। আমাদের দেখুন, আমরা একসঙ্গে জল খাছি, সেই হাতেই প্রসাদ খাচ্ছি। আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ রয়েছে। এর থেকে ডেঙ্গু-ম্যালেরিয়ায় বেশি মানুষ মারা যায়’।

বেশ কয়েকদিন আগে গরুর দুধে সোনা রয়েছে দাবি করে বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। এবার করোনা আতঙ্ক যখন ভারতে ছড়িয়ে পড়ছে, তার এই বিতর্কিত মন্তব্য নতুন মাত্রা দিলো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী