টিকটক-ইউসি ব্রাউজারসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ ভারতে

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ২২:০৫আপডেট : ২৯ জুন ২০২০, ২২:০৭

লাদাখ সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের ভয়াবহ সংঘাতের উত্তেজনার প্রেক্ষিতে বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। এছাড়া ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপসও নিষিদ্ধের তালিকায় রয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

টিকটক-ইউসি ব্রাউজারসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ ভারতে

১৫ জুন লাদাখের গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়। ওই সংঘর্ষের পর ভারতে চীনবিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে।

সোমবার ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় দেশটির তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নিষিদ্ধের তালিকায় থাকা অ্যাপসের মধ্যে উল্লেখযোগ্য হলো, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভ, ক্ল্যাশ অব কিংস, ডিইউ রেকর্ডার ও ভিভা ভিডিও।

টিকটক-ইউসি ব্রাউজারসহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ ভারতে

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয়দের বিভিন্ন তথ্যকে সুরক্ষিত রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ধরনের চীনা অ্যাপ থেকে মোবাইল ফোনে থাকা তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে।

চীন ও ইংল্যান্ডের পর ভারতে টিকটক ব্যবহারকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। মূলত নতুন প্রজন্মের মধ্যে এই অ্যাপটির জনপ্রিয়তা বেশি। ইতোমধ্যেই টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২০০ কোটি। এদের মধ্যে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা ৬১ কোটি বেশি। 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান