সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ২০:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:১৫
image

করোনাভাইরাস টিকা উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ভবনে আটকে পড়া আরও বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের পুনে শহরে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের মানজিরি কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মানজিরি প্লান্টের পঞ্চম ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ফ্লোরে যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুত রাখা হয়েছে, তা অগ্নিকাণ্ড হওয়া স্থান অনেক দূরে বলে জানান কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা এক টুইট বার্তায় জানান, কেবল জানা গেছে অগ্নিকাণ্ডে দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট পুনের প্রায় একশ’ একর এলাকাজুড়ে বিস্তৃত। অগ্নিকাণ্ড শুরু হওয়া মানজিরি কমপ্লেক্স থেকে কোভিশিল্ড উৎপাদনের জায়গাটির দূরত্ব বেশ কয়েক মিনিটের।

ভবিষ্যতের মহামারি মোকাবিলা এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর চিন্তা করে মানজিরি কমপ্লেক্সে অন্তত আট থেকে নয়টি ভবনের নির্মাণকাজ চলছে। এর একটি ভবনে অগ্নিকাণ্ড হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম