ভারতে অধিকাংশ শিশুর শরীরে করোনা সংক্রমণ উপসর্গহীন

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ০৮:৪৬আপডেট : ০২ জুন ২০২১, ০৮:৪৬

ভারতে শিশুদের শরীরে করোনা সংক্রমণের বিষয়ে কড়া নজর রাখছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটিতে করোনা টিকার বিষয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ভিকে পল। তিনি জানিয়েছেন, যে শিশুরা করোনায় সংক্রমিত হচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনও উপসর্গ নেই।

সাধারণত দুইভাবে শিশুদের শরীরে সংক্রমণের বিষয়টি স্পষ্ট হচ্ছে। একটিতে তাদের শরীরে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। দ্বিতীয়টিতে একাধিক অঙ্গে প্রদাহের উপসর্গের দেখা মিলছে। দ্বিতীয় ক্ষেত্রে, করোনা মুক্ত হওয়ার ছ য় সপ্তাহ পরও আবার জ্বর আসছে শিশুটির। সঙ্গে বমি। গায়ে র‌্যাশ বেরোচ্ছে।

ভিকে জানিয়েছেন, এই ধরনের উপসর্গ যাদের হচ্ছে, তাদের ওপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তার আশা, শিশুরোগ বিশেষজ্ঞরা দ্রুত এই ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করতে সমর্থ হবেন।

পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন, হতে পারে করোনার তৃতীয় ঢেউ শিশুদের শরীরে বেশি প্রভাব ফেলবে।

ভিকে-র মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের দিকে নজর রেখে বলা যায়, দ্রুত চরিত্র পাল্টাচ্ছে ভাইরাস। তাই করোনা পরবর্তী উপসর্গের দিকে নজর রাখাও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তবে বেশিরভাগ করোনা সংক্রমিত শিশুর শরীরে তেমন কোনও উপসর্গ নজরে পড়ছে না। এর ফলে শারীরিক অবস্থার বেশি অবনতি হচ্ছে না। তবে অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন