আগস্টেই পাওয়া যেতে পারে ভারতের সবচেয়ে সস্তা টিকা কোর্বেভ্যাক্স

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ১৫:৪৪আপডেট : ০৭ জুন ২০২১, ১৫:৪৮
image

টিকা প্রদানের হার বাড়াতে আরও নতুন কিছু ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে ভারত। প্রথম দুই ধাপের পরীক্ষায় কার্যকারিতা প্রমাণ হওয়ার পর কয়েকটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। এর মধ্যে রয়েছে বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স। আগামী আগস্টেই অনুমোদন পেতে পারে এই টিকা। এটিই হবে ভারতে প্রচলিত টিকাগুলোর মধ্যে সবচেয়ে কম দামী। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস প্রতিরোধে এই বছরের ১৬ জানুয়ারি টিকাদান শুরু করে ভারত। বছরের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও দেশটির বিশাল জনগোষ্ঠী এখনও টিকার আওতায় আসেনি। ডোজ সংকট মোকাবিলায় টিকা রফতানি বন্ধও করে দিতে বাধ্য হয়েছে দেশটি। এই পরিস্থিতিতে  আরও কয়েকটি টিকাকে ছাড়পত্র দেওয়ার পথে রয়েছে নরেন্দ্র মোদিন সরকার।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কোর্বেভ্যাক্স টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফলে সন্তোষ জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমতিও পেয়েছে টিকাটি। টিকাটির তৃতীয় পর্যায়ের শেষ হলে আগস্টেই এর উৎপাদন শুরুর কথা।

আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই ৩০ কোটি ডোজ কোর্বেভ্যাক্স টিকা উৎপাদনের কথা রয়েছে। এই টিকা উৎপাদনে দেড় হাজার কোটি রুপি দেবে ভারতের কেন্দ্রীয় সরকার।

আরও কয়েকটি টিকার মতো কোর্বেভ্যাক্স টিকাটিরও দুই ডোজ নিতে হতে হবে। উৎপাদনের পর এই টিকার দুই ডোজের দাম হতে পারে চারশ’ রুপিরও কম। ভারতে প্রচলিত কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতি ডোজে ব্যয় হচ্ছে তিন থেকে চারশ’ রুপি। রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের দাম প্রায় এক হাজার রুপি। সেই তুলনায় অনেক সস্তায় কোর্বেভ্যাক্স টিকা পাওয়া গেলে ভারতে টিকা গ্রহণের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি