ভারতে এবার গ্রিন ফাঙ্গাস আতঙ্ক

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ১৯:১১আপডেট : ১৬ জুন ২০২১, ১৯:১১

ভারতে করোনা, ব্ল্যাক ফাঙ্গাসের মধ্যে এবার নতুন করে যুক্ত হয়েছে গ্রিন ফাঙ্গাস আতঙ্ক। মধ্যপ্রদেশের এক ব্যক্তি করোনা থেকে সুস্থ হওয়ার পর তার শরীরে নতুন করে এই ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে। শারিরীক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ওই যুবক সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে প্রায় দুই মাস পর বাড়ি ফিরে গেছেন। কিন্তু ১০-১৫ দিনের মধ্যে তার শরীরে জ্বর আসে। প্রথমে ধারণা করা হয় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। পরে আবারো হাসপাতালে পরীক্ষা করলে জানা যায় তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত।

বর্তমানে নাক দিয়ে রক্ত পড়া,অত্যধিক দুর্বলতা এবং ওজন কমতে থাকার মতো একাধিক উপসর্গ দেখা দিয়েছে। ওই ব্যক্তির শরীরে গ্রিন ফাঙ্গাস বাসা বেঁধেছে জানিয়েছেন ইনদওরের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (সেইমস)-এর ফুসফুস সংক্রমণ বিভাগের প্রধান রবি দোসি। তিনি জানান, আক্রান্ত যুবকের ফুসফুস, সাইনাস এবং রক্তে ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। তবে এই সংক্রমণ এত দিন বিরল ছিলো। এ নিয়ে অনেক গবেষণা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্ল্যাক ফাঙ্গাস চেয়ে গ্রিন ফাঙ্গাসের ধরণ একটু আলাদা। করোনা থেকে সেরে ওঠা এবং সাধারণ রোগীর সংক্রমণ কতটা আলাদা, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। আক্রান্ত ব্যক্তিকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে ইয়েলো এবং ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া যায়। ইয়েলো ফাঙ্গাস মারাত্মক বলে আগেই জানিয়েছিলো বিশেষজ্ঞরা। ভারতে করোনা পরিস্থিতি সম্প্রতি কমে আসলেও ব্ল্যাক ফাঙ্গাস আশঙ্কাজনকভাবে ছড়ানোয় সতর্কতা জারি করেছে সরকার। প্রতিদিনই নতুন করে এ রোগীর সংখ্যা বাড়ছে। এখন নতুন করে গ্রিন ফাঙ্গাসের সংক্রমণে ভাবিয়ে তুলছে চিকিৎসকদের।

/এলকে/
সম্পর্কিত
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি