বেশি সন্তান জন্ম দিলে মিলবে ১ লাখ রুপি পুরস্কার

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ১৩:২৮আপডেট : ২৩ জুন ২০২১, ১৮:৫২

ভারতের আসাম ও কয়েকটি রাজ্য যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তাননীতি চালু করেছে তখন মিজোরামের এক মন্ত্রী উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। রাজ্যটির ক্রীড়ামন্ত্রী রবার্ট রমাইয়া রয়তে ঘোষণা দিয়েছেন, তার সংসদীয় আসনে যে পরিবার সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবে তাদেরকে এক লাখ রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

রবিবার বাবা দিবসে এই ঘোষণা দেন রমাইয়া রয়তে। তিনি রাজ্যটির আইজাউল পূর্ব-২ আসন থেকে নির্বাচিত হয়েছে। তিনি মিজোদের বড় পরিবার গড়ে তুলতে উৎসাহিত করছেন।

সন্তানের সর্বনিম্ন বা সর্বোচ্চ সংখ্যা কত থাকলে অভিভাবক আর্থিক পুরস্কার পাবেন তা ঘোষণা করেননি মিজোরামের মন্ত্রী। তিনি বলেন, মিজোরামে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন। জাতীয় জনসংখ্যার ঘনত্ব ৩৮২ থেকে অনেক কম। কয়েক বছর ধরে মিজো জনগণের মধ্যে বন্ধ্যাত্ব ও জন্মের হার কমে যাওয়া গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রয়তে জানান, এই পুরস্কারের অর্থ প্রদান করবে তার ছেলের মালিকানাধীন নর্থ ইস্ট কনসালটেন্সি সার্ভিস নামের প্রতিষ্ঠান।

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার। এটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্যের তালিকায় দ্বিতীয়। রাজ্যটির আয়তন প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। এরমধ্যে ৯১ শতাংশই পাহাড়ি জঙ্গল।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের