সংঘাত এড়াতে সিকিম সীমান্তে চীন-ভারতের হটলাইন

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২১, ২৩:১৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ২৩:১৩

সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা ফেরাতে আরও উদ্যোগী হয়েছে চীন ও ভারত। দুই দেশের সেনাদের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্য বজায় রাখতে সীমান্তে হটলাইন স্থাপন করা হয়েছে।

উভয় দেশের মধ্যে সামরিক বাহিনী পর্যায়ে বৈঠকের পর স্থির হয়, উত্তর সিকিমের কোংরা লায় ভারতীর বাহিনীর ঘাঁটির সঙ্গে তিব্বতের খাম্বা জংয়ে চিনা গণফৌজের ঘাঁটি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবে।

সীমান্ত সংক্রান্ত সমঝোতা নিয়ে শনিবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের এলাকা মল্ডোতে সামরিক পর্যায়ের বৈঠকে বসেন উভয় দেশের কর্মকর্তারা। পরে ভারতীয় বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘কমান্ডার পর্যায়ে যোগাযোগ বাড়াতে আরও উদ্যোগী হয়েছে দুই দেশের সেনারা। উভয় পক্ষের তরফে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল চীনা ও ভারতীয় সেনারা। পরে স্থিতাবস্থা ফেরাতে বিরোধপূর্ণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় উভয় দেশ। তবে হটস্প্রিং এবং গোগরা ঘাঁটি এলাকায় এখনও বিপুল সেনা মোতায়েন করে রেখেছে দুই দেশ। সেই বিষয়টি নিয়েই আলোচনা চালাতে গিয়েই হটলাইন স্থাপনে রাজি হন উভয় দেশের কর্মকর্তারা। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম