মধ্যপ্রদেশে মুসলিম চুড়ি বিক্রেতাকে গণপিটুনি

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ১৭:২০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:২০

মধ্যপ্রদেশের এক মুসলিম চুড়ি বিক্রেতা গণপিটুনির শিকার হয়েছেন। রবিবার রাতে বিজেপিশাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে। রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ভুয়া নামে পরিচয় দেওয়ার কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও যোগসূত্র নেই।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের বঙ্গাঙ্গ এলাকায় চুড়ি বিক্রি করতেন তসলিম নামের এই ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া নামে ব্যবসা করতেন। রবিবার রাতে আচমকা তার ওপর চড়াও হয় কয়েকজন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন মিলে তসলিমকে ঘিরে রেখেছে। তাদের বলতে শোনা যায়, ‘একে এই এলাকায় আর দেখতে পাবে না। তাই এর থেকে যার যা নেওয়ার নিয়ে নাও।’

এর পরই দেখা যায়, এক ব্যক্তি তসলিমের ঝুলি থেকে সব চুড়ি বের করে নেয়। এই ঘটনা যখন ঘটছে আশপাশে দাঁড়িয়ে থাকা কেউ তাদের আটকাতে এগিয়ে আসেনি। উল্টো দেখা গেছে, চার-পাঁচজন এগিয়ে এসে তসলিমকে ব্যাপক মারধর করছে।

রবিবার গভীর রাতের এই ঘটনায় বঙ্গাঙ্গ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। হেনস্তা, ডাকাতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং সহিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছেন ইন্দোরের পুলিশ সুপার আশুতোষ বাগড়ি। সূত্র: সংবাদ প্রতিদিন

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি