৭১-এর পা দিচ্ছেন মোদি, ৭১ স্থানে গঙ্গা পরিচ্ছন্ন করবে বিজেপি

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটের মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে এরইমধ্যে প্রচারের কর্মসূচি নির্ধারণ করে ফেলেছে বিজেপি। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করছে দলটি। আগামী ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন। এদিন ৭১ বছরে পা দেবেন তিনি। তাই তাকে সম্মান জানাতে রাজ্যের ৭১টি স্থানে গঙ্গা পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।

এছাড়া ওই দিন থেকে শুরু করে ২০ দিন ধরে সব রাজ্যে চলবে বিজেপির বিশেষ কর্মসূচি। ২০ বছর ধরে জনসেবা করছেন মোদি। সেই কাজকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে তার দল। ইতোমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এ সংক্রান্ত নির্দেশাবলী পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক রাজ্যের বিজেপি কর্মীদের। শুরু হয়ে গেছে প্রস্তুতিও।

দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রক্তদান শিবিরসহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০ দিন ধরে চলবে সেই উদযাপন। সব রাজ্য থেকে মোট পাঁচ কোটি পোস্ট কার্ড পাঠানো হবে নরেন্দ্র মোদিকে। জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে এসব কার্ডে। সূত্র: টিভি ৯।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে