গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভুপেন্দ্র প্যাটেল

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভুপেন্দ্র প্যাটেল। রবিবার রাজ্যটি ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদিন পর এই সিদ্ধান্ত নিলো বিজেপি।

গুজরাটের ঘাটলদিয়া আসন থেকে নির্বাচিত এমএলএ ভুয়েন্দ্র। কংগ্রেসের প্রার্থীকে ১ লাখ ১৭ হাজারের বেশি ভোটে হারিয়ে তিনি নির্বাচিত হন। আহমেদাবাদ মিউনিসিপল করপোরেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ার‍ম্যান তিনি।  

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, বিজেপির বিধানসভা দলের নতুন নেতা নির্বাচিত হয়েছেন ভুপেন্দ্র প্যাটেল। শিগগিরই তার শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।

রুপানির পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় বেশ কয়েকজন নেতার নাম উঠে আসে। তবে বিজেপি ভুপেন্দ্রকে মনোনীত করায় অনেকে অবাক হয়েছেন।

পুরো মন্ত্রিসভা নিয়ে শনিবার পদত্যাগ বিজেপি নেতা বিজয় রুপানি। বিধানসভা নির্বাচনের এক বছর আগে এই পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের বিষয়ে রুপানি বলেন, গুজরাটের উন্নয়নে পাঁচ বছর ধরে কাজ করছি প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায়। এখন রাজ্যের আরও উন্নতির জন্য নতুন শক্তি ও ক্ষমতার জন্য আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের