সম্পর্কের উন্নতি চাইলে সীমান্তের সেনা প্রত্যাহার করুন: চীনকে ভারত

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীন-ভারতের সেনা প্রত্যাহারের মাধ্যমেই দু'দেশের সম্পর্ক উন্নয়ন ঘটানো সম্ভব মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে এ কথা বলেন তিনি।

তাজিকিস্তানের দুশানবেতে বৈঠকে বসেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর টুইট বার্তায় জয়শঙ্কর জানান, ‘চীন-ভারতের বিতর্কিত সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে এর কোনও বিকল্প নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার জরুরি’।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলছেন, ‘চীন-ভারত সীমান্ত সমস্যা নিরসনে বেইজিং সব সময় ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। সমস্যা সমাধানে দুই দেশের এক হয়ে কাজ করা উচিত’। 

২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখ সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র বিরোধে জড়ায় ভারত ও চীন। প্রাণঘাতী সহিংসতার পর বিতর্কিত সীমান্ত এলাকা থেকে সৈন্য প্রত্যাহারে ধারাবাহিকভাবে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে