২ বছরের দলিত শিশু মন্দিরে প্রবেশ করায় ২৫ হাজার রুপি জরিমানা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩

ভারতের কর্নাটকের কপ্পাল জেলার মিয়াপুর গ্রামের এক দলিত পরিবারকে ২৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। তাদের দুই বছরের শিশু একটি মন্দিরে প্রবেশ করায় এই সাজার মুখে পড়তে হলো। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর। ওই দিন ছিল শিশুটির জন্মদিন। এই উপলক্ষে মা-বাবা শিশুটিকে নিয়ে মন্দিরে প্রার্থনা করতে চায়। বাবা প্রার্থনায় থাকার সময় ছেলেটি মন্দিরে প্রবেশ করে। মন্দিরের পুজারি ও স্থানীয়রা এতে আপত্তি তুলে এবং ১১ সেপ্টেম্বর এই জরিমানা ধার্য করা হয় মন্দিরের শুদ্ধিকরণ কাজের জন্য।

শিশুটির বাবা চন্দ্রু বলেন, এটি ছিল আমার ছেলের জন্মদিন। আমরা আজানিয়া মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলেন। বৃষ্টি শুরু হলে ছেলেটি মন্দিরে প্রবেশ করে। এর বাইরে কিছু ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়াপুরার আজানিয়া মন্দিরের মতো এলাকার অনেক মন্দিরেই দলিতদের প্রবেশের অনুমতি নেই।

জরিমানার কথা ছড়িয়ে পড়লে স্থানীয় চান্নাদাসার সম্প্রদায়ের সদস্যরা প্রতিবাদ করেন এবং পুলিশের দ্বারস্থ হন। এই সম্প্রদায়েরই সদস্য চন্দ্রু।  তবে গ্রামে বিশৃঙ্খলার আশায় চন্দ্রু ও তার পরিবার থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানান।

খবরে আরও বলা হয়েছে, গ্রামের উচ্চ বর্ণের মানুষেরা শুদ্ধিকরণের জন্য দলিত পরিবারের কাছ থেকে অর্থ চাইলেও জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী