ভবানিপুরে ভোট শুরু, বুথ দখলের অভিযোগ বিজেপির

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:২২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪

দক্ষিণ কলকাতার আসন ভবানিপুরের তিন লাখেরও বেশি ভোটার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে গেলে এই আসনে জয়লাভ করতেই হবে তাকে।

স্থানীয় সময় ভোর সাতটা থেকেই নির্বাচন শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর ভোট গণনা হবে। ছয় মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমএলএ নির্বাচিত করতে তৃণমূল নেতা শোভনদেব চট্টপাধ্যায় এই আসন থেকে পদত্যাগ করেন।

নির্বাচনি প্রচারণায় তৃনমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিজের আসনে ফিরে আসা তার ভাগ্যে লেখা ছিলো। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যেতে আমার জয় দরকার কেননা কেবল এর মাধ্যমেই আমি সিএএ, এনআরসি, ডিমনিটাইজেশন এবং বিজেপির মানুষবিরোধী নীতির বিরুদ্ধে লড়তে পারবো।’

এদিকে ভোট শুরুর পর পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ভবানিপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কয়েকটি দোকানপাট খোলা থাকায় প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

বিজেপি প্রার্থীর অভিযোগ, ভবানিপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

/জেজে/
সম্পর্কিত
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বশেষ খবর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ